কালেক্টরের হাতে রসিদ বই নয়, পুরো হিসাব
একটা হ্যান্ডহেল্ড POS ডিভাইস — বাড়ি বাড়ি গিয়ে বকেয়া দেখুন, টাকা নিন, সাথে সাথে রসিদ ছাপুন। বাসিন্দা SMS পান, অফিস পায় খাতার মতো পরিষ্কার দৈনিক হিসাব।
- ১বকেয়া তালিকা খুলুন
- ২বাড়ি বাছাই, টাকা লিখুন
- ৩টাকা গ্রহণ — সংরক্ষিত
- ৪রসিদ ছাপা হচ্ছে
- ৫বাসিন্দার মোবাইলে SMS
কালেক্টর যেভাবে টাকা তোলেন
-
১
নিজের লগইনে ঢুকুন
কালেক্টরের আলাদা রোল — শুধু আদায়ের কাজ দেখেন, হিসাব বদলাতে বা কিছু মুছতে পারেন না।
-
২
রোড ধরে বকেয়া দেখুন
কোন বাড়ি বা ফ্ল্যাটের কত মাসের কত টাকা বাকি — রোড অনুযায়ী সাজানো তালিকা।
-
৩
টাকা নিয়ে এন্ট্রি দিন
ক্যাশ, বিকাশ বা নগদ — টাকা আর মাধ্যম বেছে এক চাপে এন্ট্রি। কোন মাসের বিলে গেল, সিস্টেম নিজে মেলায়।
-
৪
রসিদ ছাপুন
ডিভাইসের থার্মাল প্রিন্টারে নম্বরযুক্ত রসিদ, তাতে QR — স্ক্যান করে যে কেউ আসল কিনা যাচাই করতে পারেন।
-
৫
বাসিন্দা পান SMS
টাকা জমা হওয়ামাত্র বাসিন্দার মোবাইলে SMS যায়। রসিদ হারালেও প্রমাণ থাকে।
-
৬
দিন শেষে হিসাব মেলান
কালেক্টরের নামে দিনের আদায় রিপোর্ট দেখে কোষাধ্যক্ষ নগদ টাকা গুনে নেন — কত পাওয়ার কথা, সিস্টেমেই লেখা।
উত্তরা ৫ নং সেক্টর কল্যাণ সমিতি
মানি রসিদ
স্ক্যান করে যাচাই করুন
সোসাইটি কিপার
হাতে হাতে ছাপা রসিদ
থার্মাল প্রিন্টারের মাপে বানানো রসিদ — সমিতির নাম, রসিদ নম্বর, বাড়ি/ফ্ল্যাট, কোন মাসের টাকা, পরিমাণ, মাধ্যম, কালেক্টরের নাম আর যাচাইয়ের QR কোড।
- প্রতিটি রসিদের আলাদা ক্রমিক নম্বর
- QR স্ক্যানে আসল-নকল যাচাই
- একই রসিদ আবার ছাপা যায়, নম্বর বদলায় না
দিনের হিসাব — চেনা খাতার মতো
দৈনিক আদায়, বকেয়া, নগদান বই, রোড আর কালেক্টর অনুযায়ী হিসাব — রুল টানা খাতার ঢঙে, যোগফলসহ। প্রিন্ট করে সই নিয়ে রাখা যায়, এক্সেলেও নেওয়া যায়।
বাসিন্দাই সাক্ষী
প্রতিটি আদায়ে বাসিন্দার মোবাইলে SMS — এন্ট্রি ছাড়া টাকা নেওয়ার সুযোগ থাকে না।
মুছে ফেলা যায় না
কালেক্টর কোনো এন্ট্রি বাতিল করতে পারেন না; বাতিল হয় অনুমোদন নিয়ে, রেকর্ড থেকে যায়।
দিনের টাকা মিলিয়ে নেওয়া
কালেক্টর অনুযায়ী দৈনিক আদায় রিপোর্টের সাথে হাতের টাকা মেলালেই গরমিল সাথে সাথে চোখে পড়ে।
কোন ডিভাইস লাগবে?
বিল্ট-ইন থার্মাল প্রিন্টারসহ যেকোনো অ্যান্ড্রয়েড হ্যান্ডহেল্ড POS (যেমন Sunmi V2) বা সাধারণ অ্যান্ড্রয়েড ফোন আর একটা ব্লুটুথ থার্মাল প্রিন্টার। ডিভাইসের ব্রাউজারে সোসাইটি কিপার চলে, ইন্টারনেট সংযোগ লাগে।
কোন ডিভাইস কিনবেন, সেটআপ কীভাবে হবে — ডেমোর সময় আমরা দেখিয়ে দিই।